Return & Refund Policy
আমাদের রিফান্ড ও রিটার্ন নীতিমালা
আপনাদের অর্ডারকৃত পণ্যগুলোর রেডিস্টক আমাদের কাছে থাকে না। আপনারা অর্ডার করার পর সরাসরি সেলার থেকে আপনাদের দরজায় আমরা পণ্যগুলো পৌঁছে দেই আর তাই খুব সীমিত কিছু পরিস্থিতি ছাড়া রিফান্ড অথবা রিটার্ন সম্ভব হয় না।
কোন কোন ক্ষেত্রে রিফান্ড প্রযোজ্য হবেঃ
অর্ডার করা পণ্য ডেলিভারি পাওয়ার পর পণ্যে যদি কোনো ত্রুটি, ড্যামেজ থাকে অথবা ভুল বা অসম্পূর্ণ পণ্য পাঠানো হয় শুধুমাত্র সেই ক্ষেত্রে ২৪ ঘণ্টার মধ্যে উপযুক্ত প্রমান সহ রিফান্ডের জন্য আবেদন করতে হবে।
সেলারের কাছে আপনার অর্ডার করা পণ্য না থাকলে আপনি রিফান্ডের জন্য আবেদন করতে পারবেন।
অনেকগুলো পণ্য একসাথে অর্ডার করার ফলে কোনো সময় সেলার কিছু পণ্য পাঠাতে দেরি করে। এই ক্ষেত্রে বাকি পণ্যগুলো পেতে কিছুদিন অপেক্ষা করুন।
৪৫ কার্যদিবস (সকল প্রকার ছুটি ব্যতীত) মধ্যে পণ্য না আসলে রিফান্ডের জন্য আবেদন করা যাবে।
আমাদের এখানে পণ্য এক্সচেঞ্জ করার সিস্টেম নেই।
অর্ডার ক্যান্সেল করলে পারশিয়াল পেমেন্ট এর ২.৫% কেটে রাখা হবেঃ ভুল পণ্য সিলেক্ট, কনফার্মের পরে ক্যান্সেল, বা নিষিদ্ধ পণ্য অর্ডার করলে।
সাধারণ পণ্যের ক্ষেত্রে কোন পণ্য নষ্ট হয়ে গেলে গ্রাহক শুধু পণ্যের পরিশোধিত সমুদয় মূল্য ফেরত পাবে।
মিসিং বা হারিয়ে যাওয়া প্রোডাক্ট এর রিফান্ড নির্দেশনাঃ
ডেলিভারিকৃত প্রোডাক্ট গুলো আনবক্সিং করার সময় ভিডিও ফুটেজ সংরক্ষণ করতে হবে।
প্রত্যেকটি প্রোডাক্টের বক্স এর উপরে চাইনিজ ইনভয়েস/স্টিকার এবং বক্সের ভেতরের ইনভয়েসের ছবি তুলে সংরক্ষণ করতে হবে।
ওয়েট ম্যাশিনের উপরে বক্স সহ সবগুলো প্রোডাক্ট রেখে ওজনকৃত অবস্থায় ছবি বা ভিডিও রাখতে হবে।
মিসিং প্রোডাক্টের ক্ষেত্রে যথাযথ সাইজ/কালার উল্লেখ করে বিস্তারিত লিখিত এবং ছবিসহ আমাদের জানাতে হবে।
উপরের পদ্ধতিতে সনাক্তকরণ সম্ভব না হলে সকল প্রোডাক্ট ওয়্যারহাউজে ফেরত পাঠাতে হবে।
Paicart এর শিপিং চার্জ/ওয়েট চার্জ অ-ফেরতযোগ্য।
উপরোক্ত কাজগুলো অবশ্যই ডেলিভারি হওয়ার ২৪ ঘণ্টার মধ্যে কাস্টমার সাপোর্টে অভিযোগ জানাতে হবে।
রিফান্ড করার সময়সীমাঃ
সবগুলো শর্ত মেনে আবেদন করার পর আমাদের টিম যোগাযোগ করবে। আবেদন পলিসির মধ্যে পড়লে ১০-১৫ কর্ম দিবসের মধ্যে রিফান্ড করা হবে।
যদি কোনো অপ্রত্যাশিত পরিস্থিতি বা আল্লাহ প্রদত্ত কারণে চালান বিলম্বিত হয় (যেমন: লকডাউন) তাহলে রিফান্ড প্রক্রিয়া সম্পূর্ণরূপে সেলারের চূড়ান্ত সিদ্ধান্তের উপর নির্ভর করবে।
শুধুমাত্র শিপিং সার্ভিসের রিটার্ন নীতিঃ
"শিপ ফর মি": কোন পন্য হারিয়ে গেলে বা কম পেলে প্রকৃত ইনভয়েস, প্যাকিং লিস্ট ও পেমেন্ট স্লিপ যাচাই করে রিফান্ড প্রদান করা হবে।
"শিপ ফর মি": আংশিক রিফান্ড ক্লেইম করতে পারবেন। ইনভয়েসের টোটাল থেকে ২০% গণনা করে সর্বোচ্চ ২০০ ডলার পর্যন্ত রিফান্ড পেতে পারেন।
লিকুইড, পাউডার, মেশিন ও যন্ত্রপাতির কাঠের বক্স থাকা বাধ্যতামূলক। কাঠের বক্স ব্যতিত ক্ষতিগ্রস্থ হলে Paicart.com দায়ী থাকবে না।
কোন কোন ক্ষেত্রে রিটার্ন প্রযোজ্য হবেনাঃ
পণ্য রিসিভ করার ২৪ ঘন্টার মধ্যে আমাদেরকে অবগত না করলে।
ডিসপ্লে কালারের কারণে পণ্যের ছবির সাথে আসল পণ্যের কালারের তারতম্য হলে।
সাইজের ক্ষেত্রে ১-৪ ইঞ্চি তারতম্য হলে।
পণ্যের কোয়ালিটি নিয়ে সন্তুষ্ট না হলে।
পণ্যটি ব্যবহার করা হলে।
সেলারের প্রদত্ত রিটার্ন সিস্টেম বা ওয়ারেন্টি কার্যকর হবে না।
মাছ ধরার টুল কিট বা অত্যাধিক ভঙ্গুর পণ্য ফেরতযোগ্য নয়।
বাংলাদেশে আসার পর সর্বোচ্চ ৩০ কার্যদিবসের মধ্যে রিসিভ না করলে পণ্য হারিয়ে গেলে Paicart.com দায়ী থাকবে না।
৪৫ কার্যদিবসের মধ্যে রিসিভ না করলে শিপমেন্ট খরচ বাবদ Paicart.com পণ্য অন্যত্র বিক্রয় বা নিলাম করার অধিকার রাখে।
রিটার্ন করার শর্তসমূহঃ
রিটার্ন করা পণ্যটি অবশ্যই অব্যবহৃত হতে হবে, কোনো ভাবেই পণ্যটি ধৌত করা যাবেনা, ভাজ ফেলা কিংবা ধোঁয়া যাবে না।
পণ্যটি অবশ্যই সাপ্লায়ারের অরিজিনাল প্যাকেট বা বক্সে সতর্কতার সাথে ভরে রিটার্ন করতে হবে।
কিভাবে রিফান্ড/রিটার্নের জন্য আবেদন করবেন?
আপনার একাউন্টে লগিন করুন এবং My Order অপশনটিতে ক্লিক করুন।
যেই অর্ডারটি রিফান্ড/রিটার্ন করতে চান সেটি সিলেক্ট করুন এবং Manage Order বাটনে ক্লিক করুন।
রিটার্নের ক্ষেত্রে পণ্যটি সাপ্লায়ারের অরিজিনাল এবং ভালো প্যাকেটে ভরে প্যাকেট করুন।
ঢাকার মধ্যে হলে অফিসে এসে রিটার্ন দিতে পারবেন বা আমাদের ঠিকানায় কুরিয়ার করতে পারবেন।
পণ্য পাঠানোর আগে অবশ্যই আমাদেরকে ফোনে অথবা ইমেইল করে জানাতে হবে।
কুরিয়ার করার ঠিকানা
Sundarban Courier Service
Paicart.com — Moubon Super Market
2nd floor, New Kakrail Road, Ramna, Dhaka-1217
